ads

সোমবার , ১৭ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে রচিত হয়েছিল সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি : মেয়র টিটু

খবর টি পড়েছেন : ২১০
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে রচিত হয়েছিল সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি : মেয়র টিটু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরি বিশ^নেত্রী মাদার অব হিউম্যানিটি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে রচিত হয়েছিল সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে পেরেছি। আন্তর্জাতিক নানা সূচকে বাংলাদেশের ঈর্ষণীয় অর্জন সর্বজন বিদিত। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। ১৭ মে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর উল্লেখ্যযোগ্য ৪০টি দুর্লভ ছবি নিয়ে নগরীর টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামের করিডোরে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে এসব কথা বলেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

Shamol Bangla Ads

মেয়র টিটু আরো বলেন, গণতান্ত্রিক বিশে^ একজন সফল রাষ্ট্রনায়কের সব গুণই বিদ্যমান জননেত্রী শেখ হাসিনা রয়েছে। এছাড়াও একজন সফল দলীয় প্রধান তিনি। বিশ্বের বুকে তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ নেতা, অনুসরণীয় এক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মর্কা মোহাম্মদ অনোয়ার হোসেন, সচিব রাজীব কুমার সরকার (উপ-সচিব), নব নিযুক্ত মসিক প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞাসহ কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ পরবর্তী সংবাদ শেখ হাসিনার মায়ের স্নেহেই চারবার রাষ্ট্রক্ষমতায় আ’লীগ :…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads