ads

বৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেট্রোরেলের অগ্রগতি ৬১ শতাংশ : কাদের

খবর টি পড়েছেন : ২১১
মেট্রোরেলের অগ্রগতি ৬১ শতাংশ : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬১.৪৯ ভাগ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের কাজের অগ্রগতি শতকরা ৮৩.৫২ ভাগ। ২২ এপ্রিল বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেল নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির কথা জানান। তিনি জানান, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি শতকরা ৫২.২২ ভাগ।
প্রথম মেট্রোরেল ছয় কোচ বিশিষ্ট চব্বিশ সেটে মোট কোচের সংখ্যা ১৪৪টি জানিয়ে মন্ত্রী বলেন, ‘তার মধ্যে গতকাল ছয় কোচ বিশিষ্ট প্রথম সেট ঢাকার উত্তরার ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।’ দ্বিতীয় সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গতকাল সম্পন্ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আশা করা হচ্ছে আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি বাংলাদেশের মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছাবে।’ তৃতীয় ও চতুর্থ সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১১ জুন এবং ১৩ আগস্ট তারিখের মধ্যে বাংলাদেশের মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন সেতুমন্ত্রী।

Shamol Bangla Ads

পরে মন্ত্রী গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় ওবায়দুল কাদের গোপালগঞ্জ জোনের প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলকে কেন্দ্র করে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসা যাওয়া করে। তাই জোনের অধীন সড়কগুলোকে সারা বছরই মেইনটেইন এবং মনিটরিং আরও জোরদার করতে হবে।’
বিআরটিএ’র সেবা কার্যক্রমে স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘দ্রুত ড্রাইভিং লাইসেন্স কার্ড সংগ্রহ করে লাইসেন্স প্রদান করা এখন জরুরি। প্রয়োজনে ধাপে ধাপে কার্ডের সরবরাহ করতে হবে। এখানে দালাল চক্র সক্রিয়। কাজেই এসব অনিয়মের বৃত্ত ভাঙতে হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভ্যাকসিন নিয়ে ভারত-বাংলাদেশ সস্পর্কে ভাটা পড়বে না :… পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, নতুন শনাক্ত ৩৬২৯

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads