ads

শুক্রবার , ২৩ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, নতুন শনাক্ত ৩৬২৯

খবর টি পড়েছেন : ২৮৩
দেশে করোনায় আরও ৮৮ মৃত্যু, নতুন শনাক্ত ৩৬২৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২৯ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৮৯৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৩ হাজার ৮টি।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৭ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৬২ জন। আর নারী ২৬ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেট্রোরেলের অগ্রগতি ৬১ শতাংশ : কাদের পরবর্তী সংবাদ শিথিল হচ্ছে বিধিনিষেধ, গণপরিবহনের বিষয়ে সিদ্ধান্ত ২৮ এপ্রিল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads