ads

বৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভ্যাকসিন নিয়ে ভারত-বাংলাদেশ সস্পর্কে ভাটা পড়বে না : বিক্রম দোরাইস্বামী

খবর টি পড়েছেন : ১৯১
ভ্যাকসিন নিয়ে ভারত-বাংলাদেশ সস্পর্কে ভাটা পড়বে না : বিক্রম দোরাইস্বামী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশে ৭০ লাখ টিকা সরবরাহ করেছে ভারত। চুক্তি মতে খুব দ্রুত বাকি ভ্যাকসিন বাংলাদেশ পেয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে ভারত সফর শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে সীমান্তপথে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

এ সময় বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে এ মুহূর্তে নিজেদের কোভিড ভ্যাকসিনের সংকট আছে। উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে। কোভিড ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ভাটা পড়বে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণেই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহ চুক্তি আছে এবং চুক্তিমতে বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।
বাংলাদেশে প্রবেশের পর হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-এ আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবদুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা পরবর্তী সংবাদ মেট্রোরেলের অগ্রগতি ৬১ শতাংশ : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads