যুদ্ধ করতে চাই
মোক্তার হোসাইন
……………………………………………………………………………………….

আমি অশুদ্ধ আত্মার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই
তবে বুলেট বোমা বা মরনাস্ত্র দিয়ে নয়, প্রেম, ভালোবাসা আর মমতা দিয়ে ।
অশুদ্ধ আত্মাকে ধুঁয়ে মুছে অশুভ
মায়াকে দূরভীত করতে চাই ।
মানুষ আগ্রাসী হয়ে যুদ্ধ করে শত্রুর বিরুদ্ধে,
অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে,
কখনো বা মহামারির বিরুদ্ধে,
কিন্তু নিজের অশুদ্ধ আত্মার বিরুদ্ধে নয় কেনো?

অশুদ্ধ আত্মা থেকেই তো জন্ম হয় অন্যায়,
অত্যাচার,অসুখ,লোভ, হিংসা,
দুর্নীতি ও শত্রুতার,
তাই অশুদ্ধ আত্মার বিরুদ্ধে চলুক যুদ্ধ।
আত্মমর্যাদার জন্য যুদ্ধ
ভালোবাসার জন্য যুদ্ধ
ভ্রাতৃত্বের জন্য যুদ্ধ
শুদ্ধ মানুষের জন্য যুদ্ধ।


























