ads

রবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটক

খবর টি পড়েছেন : ২৬৭
শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আক্রাম হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ৬ ফেব্রুয়ারি শনিবার মধ্যরাতে শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে তাকে আটক করা হয়। আক্রাম শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার জনৈক আব্দুল গফুরের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১২টার দিকে আক্রাম হোসেন শ্রীবরদী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের হারিয়াকোনা এলাকার আন্তজার্তিক সীমান্ত পিলার (পিলার নং ১০৯৪) পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিল। ওইসময় বিএসএফ তাকে আটক করে। পরে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আক্রামকে ফিরিয়ে আনতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ভারতের বিএসএফ’র সাথে পতাকা বৈঠক করে। বৈঠকে বিএসএফ’র এসি অতুল কুমার ও বিজিবি’র কোম্পানী কমান্ডার ফারাজুল ইসলাম, কর্ণঝোড়া বিওপি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। তবে পতাকা বৈঠকে বিএসএফ আক্রামকে ফেরত দেয়নি। পরে সীমানা অতিক্রমের অভিযোগে বিএসএফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আক্রাম হোসেনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করে। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশের সীমান্ত বাহিনী টহল জোরদার করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুর শহরের বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী আধারের গণসংযোগ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads