ads

রবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৩৮
শ্রীবরদীতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির ১ম ডোজ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে বিনামূল্যে কোভিড-১৯ টিকাদান কর্মসুচির কার্যক্রম শুরু করা হয়। এতে প্রথম পর্যায়ে টিকা গ্রহণ করেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম দোলা, থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান।
পরে পর্যায়ক্রমে মেডিকেল অফিসার ডা. তোহরা তুজ আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মোহতাসিন বিল্লাহ তারেক, উপজেলা পরিষদের ড্রাইভার রফিকুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ নোমান, মেডিকেল অফিসার ডা. জুলফিকার সাইফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দস, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এ.কে.এম মাসুদুর রহমান, স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হক প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেন মেয়র প্রার্থী… পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ’র হাতে বাংলাদেশী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads