ads

সোমবার , ৮ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর শহরের বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী আধারের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৩২
শেরপুর শহরের বিভিন্ন এলাকায় মেয়র প্রার্থী আধারের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি ৮ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের ডিসিগেইট, জেলা আইনজীবী সমিতি, কলেজমোড়, খরমপুর, নিউমার্কেট, থানামোড়, গোয়ালপট্টি ও বটতলাসহ বিভিন্ন জায়গায় ওই গণসংযোগ করেন।

Shamol Bangla Ads

পরে ডিসি গেইট মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী এডভোকেট আধার। ওইসময় তিনি পরিচ্ছন্ন, নান্দনিক ও ডিজিটাল শহর গড়ার লক্ষ্যে তার পক্ষে ভোটারদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন। ওইসময় তার সাথে জাতীয় পার্টির নেতা আব্দুর রশিদ, এডভোকেট সুরুজ্জামান, এডভোকেট নূরে আলম হীরা এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, এডভোকেট তাজুমুল ইসলামসহ তার কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়রপ্রার্থী আধার শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন তিনি শহরের প্রতিটি মহল্লায় একাধিকবার ভোটারদের দোড়গোড়ায় পৌঁছে ব্যাপক গণসংযোগ করার মধ্য দিয়ে তাদের আস্থা অর্জন করেন। কিন্তু মনোনয়নবঞ্চিত হওয়ায় বৃহত্তর উত্তর-পশ্চিমাঞ্চলসহ খোদ শহরের হাজার হাজার ভোটারের চাহিদার দিকে তাকিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ’র হাতে বাংলাদেশী… পরবর্তী সংবাদ নকলায় গোল আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads