স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে নানা ভয়-ভীতি উপেক্ষা করেও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জগ প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। তিনি ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের দিঘারপাড়, শেখহাটি ও কামারিয়া মহল্লায় ওই গণসংযোগ করেন। ওইসময় তিনি পরিচ্ছন্ন, নান্দনিক ও ডিজিটাল শহর গড়ার লক্ষ্যে তার পক্ষে ভোটারদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন তিনি শহরের প্রতিটি মহল্লায় একাধিকবার ভোটারদের দোড়গোড়ায় পৌঁছে ব্যাপক গণসংযোগ করার মধ্য দিয়ে তাদের আস্থা অর্জন করেন। কিন্তু মনোনয়নবঞ্চিত হওয়ায় বৃহত্তর উত্তর-পশ্চিমাঞ্চলসহ খোদ শহরের হাজার হাজার ভোটারের চাহিদার দিকে তাকিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
























