স্টাফ রিপোর্টার : আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলার কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব।

সভায় পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, এনএসআইয়ের উপপরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ কোর কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।























