স্টাফ রিপোর্টার, নকলা : শেরপুরের নকলা উপজেলায় পানিতে ডুবে উসমান আলী (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছেন। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। নিহত উসমান আলী উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চর বাছুরআলগী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উসমান আলী তার ছেলেকে সাথে নিয়ে ব্রহ্মপুত্রের শাখা দশআনি নদীতে সকাল ১১ টায় জাল দিয়ে মাছ ধরতে যায়। দুপুর ১২ টার দিকে মাছ ধরার জন্য পানিতে ডুব দিলে পানির ওপরে উঠে আসতে দেরি করায় ছেলে ডাক চিৎকার শুরু করেন। পরে পাশের জেলেরা এসে পানির নিচ থেকে উসমান আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।























