ads

বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ২০০
শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর পৌরসভার রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন এবং শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নিলুফা আক্তার। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শেরপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মামুনুর রশিদ পলাশ, স্বতন্ত্র মেয়রপ্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার, আরিফ রেজা, প্রকৌশলী আতাউর রহমান ও আল আমিন, শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী মোহাম্মদ আলী লাল, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আব্দুল হাকিমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণ বক্তব্য রাখেন। ওইসময়  স্বতন্ত্র মেয়র প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় বাধাসহ নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

Shamol Bangla Ads

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী গোলাম কিবরিয়া লিটন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানসহ অন্যান্য মেয়র ও কাউন্সিলরপ্রার্থীদের সমর্থকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নে নৌকাপ্রত্যাশী আ’লীগ নেতা জলিল পরবর্তী সংবাদ শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads