রেজাউল করিম বকুল, শ্রীবরদী ॥ রাজনীতি আর জনসেবা করে এবার ভোটের মাঠে জননন্দিত নেতা হিসেবে আলোচিত হয়ে ওঠেছেন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল জলিল। তিনি দীর্ঘদিন যাবত নি:স্বার্থভাবে জনসেবা করায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। ভোটারদের মাঝে প্রিয় মানুষ হিসেবে স্থান করে নিয়েছেন জননন্দিত এই নেতা। এবার তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এলাকা ঘুরে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের লোকজনের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।

জানা যায়, গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে মো: আব্দুল জলিল। তিনি ১৯৫৯ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৮৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাশ করেন। তিনি গোপালখিলা উচ্চ বিদ্যালয়ে সাবেক ছাত্রলীগের সভাপতি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের রাজনীতিতে বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবেও স্থান করে নিয়েছিলেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংঠনিক কর্মকান্ডে তার ভূমিকা সক্রিয়। হতদরিদ্র ছেলে মেয়েদের পড়ালেখার খরচসহ অসহায় দরিদ্র মানুষদের মাঝে দান অনুদান আর বিভিন্নভাবে সহায়তা করায় জননন্দিত নেতা হিসেবে স্থান করে নিয়েছেন তিনি। ফলে ঐতিহ্যবাহী গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বার বার নির্বাচিত হচ্ছেন। তিনি উপজেলা বিআরডিবি সাবেক সহ-সভাপতি। বর্তমানে গোপালখিলা পল্লীপ্রাণ খেলাঘর আসর নামে একটি সামাজিক সংগঠনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এবার তিনি গড়জরিপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ আর ওঠান বৈঠক করে আসছেন। ঘনঘন যোগাযোগে প্রত্যন্ত এলাকার লোকজনের সাথে তার গড়ে ওঠেছে নিবির সখ্যতা। ফলে তাকে ঘিরে ইউনিয়ন জুড়ে এখন সরগরম। ইউনিয়নের উত্তর পশ্চিম এলাকার একক প্রার্থী হিসেবে তাকে নিয়ে দেখা দিয়েছে আঞ্চলিকতা টান। এর পাশাপাশি সর্বস্তরে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। অনেকেই বলছেন তিনি এবার জনপ্রিয়ায় অনেকটাই এগিয়ে। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বলেন, আমি নির্বাচিত হলে ঘুষ, দুর্নীতি মুক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। জনগণ সহযেই কাঙ্খিত সেবা পাবে। তিনি আরো বলেন, করোনায় হতদরিদ্র মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা দিয়েছি। প্রত্যেক বছর শীতে দরিদ্র লোকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আসছি। এছাড়াও কেউ কোনো বিপদে পড়লে তাকে সহায়তা করি। রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে নিজেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় মানুষ এবার আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। দল আমাকে মনোনয়ন দিলে আমি অবশ্যই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। আমি বিজয়ী হলে রাস্তা ঘাটসহ এলাকার উন্নয়নে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করবো। স্থানীয় ভোটারসহ নির্বাচন বিশ্লেষকরা জানান, ইউনিয়নের প্রত্যন্ত এলাকার লোকজনের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠেছে। তারা এবার তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
























