ads

শুক্রবার , ২৯ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক এনামুল হক

খবর টি পড়েছেন : ১৯১
ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক এনামুল হক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা জামালপুরের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের বর্তমান জেলা প্রশাসক মো. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
ময়মনসিংহের নয়া জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ২০০৩ সালের ৩১ মে ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদ ও মোসাম্মৎ ফিরোজা বেগম দম্পতির সন্তান। জামালপুর জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Shamol Bangla Ads

মোহাম্মদ এনামুল হক সহকারী কমিশনার হিসেবে কুড়িগ্রাম এবং রাজশাহী জেলায়, প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট হিসেবে বান্দরবান পার্বত্য জেলায়, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ও রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ফেনী জেলায় কাজ করেছেন। এছাড়া প্রজেক্ট ম্যানেজার হিসেবে বাংলাদেশে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম মেট্রোরেল প্রকল্পে কাজ করেছেন । তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফর্মেশন (এটুআই) প্রকল্পে প্রায় আড়াই বছর ই-সার্ভিস স্পেশালিস্ট হিসেবে কাজ করেছেন। এ সময়ে তিনি ভূমি সেবা আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সফলতার সাথে ভূমি তথ্য ও সেবা কাঠামো, ই-মিউটেশন,আরএস-কে, সিস্টেম এবং উত্তরাধিকার ক্যালকুলেটর তৈরি করেছেন। উত্তরাধিকার ক্যালকুলেটরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। এই সফটওয়ারগুলির প্রত্যেকটিই বর্তমানে ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে সফলতার সাথে সারা দেশে ব্যবহৃত হচ্ছে।
মোহাম্মদ এনামুল হক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে বিএসসি এবং প্রথম শ্রেনীসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের গ্রীনউইচ বিশ্ববিদ্যালয় থেকে Distinctionmn Environmental Conservation বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি টেকসই ইউনিয়ন ডিজিটাল সেন্টার, আইসিটি ভিত্তিক সেবা প্রদান, ই-সেবা প্রদানকে পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন ধরনের ইনোভেশনের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে যথাক্রমে ২০১৫ ও ২০১৬ সালে পরপর ২ বার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন। এছাড়া জনসেবায় Public Service) গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার তাকে দুইবার (২০১৬ এবং ২০১৮ সালে) জনপ্রশাসন পদক প্রদান করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ইত্যাদি দেশে উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার, কনফারেন্স এবং এক্সপোজার ভিজিটে অংশগ্রহণ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘দেশের কৃষি ও প্রান্তিক কৃষকের সার্বিক উন্নয়নে কাজ… পরবর্তী সংবাদ ময়মনসিংহে হামলায় দুই সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads