ads

বুধবার , ২০ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিববর্ষ উপলক্ষে হালুয়াঘাটে দাবা প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ১৮৪
মুজিববর্ষ উপলক্ষে হালুয়াঘাটে দাবা প্রতিযোগিতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ ‘মুজিববর্ষে অঙ্গীকার, মাদক রুখবে খেলোয়াড়’ এ শ্লোগান কে সামনে রেখে তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়ন লক্ষ্যে ২০২০-২১ ইং সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচী অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনা “মুজিববর্ষে ‘সীমিত পরিসরে স¦াস্থ্যবিধি মেনে ” হালুয়াঘাট উপজেলায় বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতায় সদরের পাঁচটি স্কুল অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসা মোঃ রেজাউল করিম ।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা ও হালুয়াঘাট সরকারি আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাবসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।
দাবা প্রতিযোগিতাটি ক ও খ দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে অষ্টম “ক” গ্রুপ বালক ও বালিকা এবং ৯ম থেকে দশম “খ” গ্রুপ বালক ও বালিকা। প্রতিটি গ্রুপে বালক ও বালিকা চ্যাম্পিয়ন ও রানার আপ পুরস্কার প্রদান করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে মুজিববর্ষে লীগ চালু দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন ও… পরবর্তী সংবাদ উইন্ডিজের বিপক্ষে রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads