ads

বুধবার , ২০ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উইন্ডিজের বিপক্ষে রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের

খবর টি পড়েছেন : ২৪৫
উইন্ডিজের বিপক্ষে রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান সাকিব। দুর্দান্ত এক ডেলিভারিতে আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করেন তিনি। এরপর ক্যারিবীয় অধিনায়ক জেসম মোহাম্মদকে স্ট্যাম্পিংয়ে ফাঁদে ফেলেন সাকিব। এলবিডব্লিউয়ের ফাঁদে ফিরিয়েছেন এনক্রুমাহ বনারকে। সর্বশেষ জোসেফকে ক্লিন বোল্ড করে উইন্ডিজকে মাত্র ১২২ রানেই অল আউট করেন তিনি। এ ম্যাচে ৭ দশমিক ২ ওভার বোলিং করে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন।

Shamol Bangla Ads

সাকিব আল হাসান সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের ২১ সেপ্টেম্বরে। সেটি ছিল আফগানিস্তানের বিপক্ষে টি ২০ ম্যাচ। সে ম্যাচে ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন। পাশাপাশি দুটি উইকেটও তুলেছিলেন সাকিব। এরপর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন।
গত বছর অক্টোবরে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বঙ্গবন্ধু টি ২০ কাপ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন সাকিব। এবার ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিববর্ষ উপলক্ষে হালুয়াঘাটে দাবা প্রতিযোগিতা পরবর্তী সংবাদ সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানেই গুটিয়ে গেল উইন্ডিজ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads