ads

বুধবার , ২০ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে মুজিববর্ষে লীগ চালু দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন ও বিক্ষোভ

খবর টি পড়েছেন : ২১৩
ময়মনসিংহে মুজিববর্ষে লীগ চালু দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন ও বিক্ষোভ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ মুজিববর্ষে ময়মনসিংহে ক্রিকেট লীগ নেই কেন ? এমন প্রশ্ন ব্যানারে লিখে ‘ক্রিকেট বাঁচাও, ময়মনসিংহের ক্রিকেট বাঁচাও’ স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে খেলোয়ার ও ক্রীড়ামোদীরা। পরে খেলোয়ার ও ক্রীড়ামোদীরা সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সাথে সাক্ষাত করলে শিগগিরই একটি লীগের আয়োজন করার আশ্বাস দেন তিনি।
দুপুরে সার্কিট হাউজ মাঠ থেকে মিছিল সহকারে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালনকালে বক্তব্য রাখেন শাপলা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ফারুক খান পাঠান, কোচ হাবিবুর রহমান অলক, ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের ছোট ভাই মুনসহ অন্যরা।

Shamol Bangla Ads

ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আয়োজক কমিটির আহবায়ক ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম জানান, গত ১৮ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে এক সভা আহবান করা হয়। সভায় এ বছর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আয়োজনের জন্য ক্লাবগুলোকে আমন্ত্রণ জানানো হয়। এসময় ক্লাব প্রতিনিধিরা জানায়, করোনার কারণে ক্লাবগুলো চরম আর্থিক দৈন্যতা ও সংকটে রয়েছে। যার জন্য তারা এই মূহুর্তে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশ গ্রহন করা সম্ভব নয়। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাটি শেষ হয়। পরবর্তীতে আবারো সভা ডেকে পুনরায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রয়েল টিউলিপের বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বণিক… পরবর্তী সংবাদ মুজিববর্ষ উপলক্ষে হালুয়াঘাটে দাবা প্রতিযোগিতা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads