ads

বুধবার , ২০ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানেই গুটিয়ে গেল উইন্ডিজ

খবর টি পড়েছেন : ১৭০
সাকিব-হাসানের বোলিং তোপে ১২২ রানেই গুটিয়ে গেল উইন্ডিজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও অভিষিক্ত হাসান মাহমুদের বোলিং তোপে মাত্র ৩২ দশকিক ২ ওভার খেলতে পেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সাকিব আল হাসান ৪ টি ও হাসান মাহমুদ ৩টি উইকেট লাভ করেন।
এর আগে টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতেই আঘাত হানেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথমে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলের ওপেনার সুনীল অ্যামব্রিসকে। তিনি করেন ৭ রান। এরপর ক্যাচে পরিণত করেন জসুয়া সিলভাকে। ৮ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

Shamol Bangla Ads

পরের তিন উইকেট তুলে নেন নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব। আন্দ্রে ম্যাককার্টিতে ১২ রানে বোল্ড করেন তিনি। এরপর সফরকারী দলের অধিনায়ক জেসন মোহাম্মদ ১৭ রানে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। এনকুরুমা বোনারকে শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উইন্ডিজের বিপক্ষে রাজকীয় প্রত্যাবর্তন সাকিবের পরবর্তী সংবাদ ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে শুভ সূচনা টাইগারদের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads