নকলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯১
নকলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের নকলায় বোরো ধান চাষাবাদের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে সমলয়ে বোর ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মোজার এলাকায় ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন প্রমুখ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে সময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, কৃষক-কৃষাণীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ৬২ হাজার টাকা… পরবর্তী সংবাদ শেরপুরে পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের আচরণবিধি…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads