শেরপুরে পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৯৫
শেরপুরে পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় ধাপে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আচরণবিধি প্রতিপালন বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত ওই মতবিনিময় সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রধান অতিথি এবং পুলিশ সুপার নাহিদ মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সকল প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি যথাযথভাবে পালনের জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুশিয়ারী উচ্চারণ করা হয়। এ মতবিনিময় সভায় নকলা ও নালিতাবাড়ী পৌরসভার সকল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং তাদের প্রস্তাবক ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি নকলা ও নালিতাবাড়ী পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন… পরবর্তী সংবাদ নকলায় বাল্যবিয়ের অপরাধে কনের মায়ের অর্থদন্ড

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads