শেরপুরে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ৬২ হাজার টাকা ফিরিয়ে দিলেন এক কলেজ ছাত্র

খবর টি পড়েছেন : ৫০৭
শেরপুরে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ৬২ হাজার টাকা ফিরিয়ে দিলেন এক কলেজ ছাত্র
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ মানবতার এক উজ্জল দৃষ্টন্ত স্থাপন করলেন শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম। ১৩ জানুয়ারি বুধবার সকালে তিনি মোটরসাইকেলে শেরপুর শহরে আসার পথে খোয়ারপাড় হামিদা কাবাব ঘরের সামনে ১ লক্ষ ৬২ হাজার টাকার একটি বান্ডেল রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। মোটরসাইকেল থামিয়ে টাকার বান্ডেলটি উঠিয়ে নেন তিনি। পরে তার চাচা শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদারের কাছে ঘটনাটি জানালে তিনি মিডিয়া ব্যক্তিত্ব এডভোকেট রফিকুল ইসলাম আধার ও কবি তালাত মাহমুদের শরণাপন্ন হন।

Shamol Bangla Ads

অনেক খোঁজাখুঁজির পর ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে টাকার প্রকৃত মালিক, সিঁিথ অটো পার্টসের স্বত্তাধিকারী ও নৌহাটা মহল্লার বাসিন্দা শিবু চন্দ্র দত্তকে ডেকে এনে ১ লক্ষ ৬২ হাজার টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়া হয়।
জানা যায়, মোঃ আরিফুল ইসলাম শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া তালুকবাড়ির মোহাম্মদ আলী তালুকদারের পুত্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভায় আ’লীগের মনোনয়নবঞ্চিত এক প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ,… পরবর্তী সংবাদ নকলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads