নালিতাবাড়ীতে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না আগুনে পোড়া শিশু সুমি

খবর টি পড়েছেন : ২০৫
নালিতাবাড়ীতে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না আগুনে পোড়া শিশু সুমি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর হাসপাতালের বিছানায় শুয়ে আছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমি আক্তার (৮)। রান্না করতে গিয়ে শরীরে আগুন লেগে বাম হাতের নিচের অংশ পুড়ে গেছে তার। সুমির চিকিৎসা চললেও পথ্য ও অন্যান্য আনুষাঙ্গিক খরচের জন্য আর্থিক সহায়তা দরকার বলে জানিয়েছে তার পরিবার। সুমির বাড়ি উপজেলার শেকেরকুড়া গ্রামে।
সুমির বাবা শুকুর আলী জানান, সুমির মা তিন বছর আগে অন্যত্র বিয়ে করায় সুমি ও দুই ভাইসহ তাদের চারজনের সংসার চলছে। তাই ঘরে মা’ না থাকায় রান্নাবান্নার কাজ সুমিকেই করতে হয়। প্রায় এক মাস আগে সকালে রান্না করার সময় অসাবধানতাবশত পরনের জামায় আগুন লেগে শরীর পুড়ে গেলে নালিতাবাড়ী হাসপাতালে সুমিকে ভর্তি করা হয়। সরকারিভাবে চিকিৎসা চললেও কিছু ঔষধ ও পথ্য হাসপাতালের বাইরে থেকে কিনতে হচ্ছে। যা সুমীর দরিদ্র বাবার পক্ষে সম্ভব হচ্ছে না।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাব্বির হোসেন বলেন, আমরা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। সুমীর শরীরের প্রায় ৩০ ভাগ পুড়ে গিয়েছিল। এখন আস্তে আস্তে সেরে উঠছে। সম্পূর্ণ সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। এদিকে সুমির ওই দীর্ঘ চিকিৎসার ব্যয়ভার মেটাতে চিকিৎসা সহায়তা চেয়েছেন তার বাবা শুকুর আলী। যোগাযোগ : মোবাইল- ০১৩২২১৩৯০১৮ (সুমীর বাবা)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় কাউন্সিলর প্রার্থীকে… পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভায় কে পাচ্ছেন নৌকার টিকেট?

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads