শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত

খবর টি পড়েছেন : ২১২
শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে প্রাক-নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নিয়মিত নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি ২৭ ডিসেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের খরমপুর-টিক্কাপাড়া মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার

Shamol Bangla Ads

এলাকাবাসীর হাতে নিজের নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি অবহেলিত এলাকার উন্নয়নে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।
গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক শ্রমিক নেতা, সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, বিশিষ্ট হোমিও চিকিৎসক, কবি-সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, বিশিষ্ট সমাজসেবক মাসুদুল আলম সরকার, আলহাজ্ব মোখলেছুর রহমান, মোকাম্মেল হক কুসুম, সুলতান মাহমুদ সুজন, সাইফুল ইসলাম বাবুল, জুলহাস উদ্দিন, মোঃ আইয়ুব আলী, আনোয়ার শাহাদাত জামান, শামীম হোসেন, রফিক মুন্সি, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, রবিন মিয়া, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, নাঈম সরকার, সাদ্দাম সরকার, শফিকুল ইসলাম শামীম, নাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল আলম, রিয়াদ হাসান হাবিল, সুমন, সিজন প্রমুুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের মনোনয়ন পেলেন লিটন… পরবর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads