নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের মনোনয়ন পেলেন লিটন ও বাক্কার

খবর টি পড়েছেন : ১৮২
নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের মনোনয়ন পেলেন লিটন ও বাক্কার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন তৃতীয় দফার পৌরসভা নির্বাচনে শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন ও নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার। ২৬ ডিসেম্বর শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে তাদেরসহ ৬৪ পৌরসভায় নৌকা প্রতীকের মনোনীত মেয়রদের নাম ঘোষণা করা হয়। শনিবার রাতে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ শ্যামলবাংলা২৪ডটকমকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, নকলায় বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনকে ১ নং ক্রমিকে রেখে ৭ জনের নাম এবং নালিতাবাড়ীতে বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কারকে ২নং ক্রমিকে রেখে ৬ জনের নাম কেন্দ্রে পাঠায় উপজেলা আওয়ামী লীগ। কিন্তু নকলায় হাফিজুর রহমান লিটনের মনোনয়ন পাওয়ার বিষয়টি অনেকটাই পরিস্কার থাকলেও একেবারেই ঘোলাটে অবস্থায় ছিল নালিতাবাড়ীর আবু বক্কর সিদ্দিক বাক্কারের মনোনয়ন পাওয়ার বিষয়টি। অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে তদেরকেই মনোনীত করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শহরে আবারও মেয়র মনোনয়নপ্রত্যাশী আধারের গণসংযোগ পরবর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads