শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে প্রাক-নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নিয়মিত নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় তিনি ২৮ ডিসেম্বর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের চাপাতলী ঋষিপাড়া ও খরমপুর বৌ বাজার মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার এলাকাবাসীর হাতে নিজের নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি অবহেলিত এলাকার উন্নয়নে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।

Shamol Bangla Ads

গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম খোকন, লুৎফর রহমান, সমাজসেবক মোকাম্মেল হক কুসুম, সুলতান মাহমুদ সুজন, ডা. এসআরডি আলম, সাইফুল ইসলাম বাবুল, জুলহাস উদ্দিন, আনোয়ার শাহাদাত জামান, শামীম হোসেন, রফিক মুন্সি, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, রবিন মিয়া, নাঈম সরকার, সাদ্দাম সরকার, শফিকুল ইসলাম শামীম, নাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল আলম, সুমন খন্দকার, রিয়াদ হাসান হাবিল, সিয়াম, রিজন, সিজন প্রমুুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত পরবর্তী সংবাদ পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধযোগ্য: প্রয়োজন জাতীয় নীতিমালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads