ads

শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ দিন বন্ধ থাকার পর অবশেষে শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু

খবর টি পড়েছেন : ৪৩০
৪ দিন বন্ধ থাকার পর অবশেষে শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ৪দিন বন্ধ থাকার পর অবশেষে শেরপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা বাস কোচ মালিক সমিতির এক সভা শেষে ঢাকাসহ শনিবার সব বাস চালুর ঘোষণা দেন সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু। এর আগে শহরের নবীনগর অস্থায়ী বাস টার্মিনালে সোনার বাংলা সার্ভিসের বাসের এক শ্রমিক ও চালককে লাঞ্চিতের ঘটনায় গত বুধবার বিকেল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

Shamol Bangla Ads

জানা যায়, গত মঙ্গলবার ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির অর্ন্তভূক্ত সোনার বাংলা সার্ভিসের একটি বাসের চালক ও হেলপারকে লাঞ্চিত করেন শহরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক নামধারী উচ্ছৃঙ্খল ব্যক্তি। ওই ঘটনাটি ময়মনসিংহের বাস শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা শেরপুর থেকে ঢাকাগামী বাসগুলো ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকায় আটকে দেন। পাল্টাপাল্টি বাস আটকের পর শেরপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে শেরপুর জেলা মালিক সমিতির পক্ষ থেকে নবীনগরে শ্রমিক লাঞ্চিতের ঘটনায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়েরের পর শুক্রবার রাতে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার দুপুরে বাস কোচ মালিক সমিতির সাধারণ সভা শেষে দূরপাল্লার বাস চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, শ্রমিক লাঞ্চিতের ঘটনায় বাস বন্ধ রাখা হয়েছিল। ওই ঘটনায় মামলার পর ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আধারকে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত, মোটরসাইকেল চালকসহ আটক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads