ads

শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত, মোটরসাইকেল চালকসহ আটক ২

খবর টি পড়েছেন : ১৪৯
শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত, মোটরসাইকেল চালকসহ আটক ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ওহাব (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় পৌর শহরের পোড়াগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওহাব বড়পোড়াগড় মহল্লার মৃত আব্দুর রহিমের ছেলে। এদিকে ওই ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরোহীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে উপজেলার চক্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল আহম্মেদ (২৮) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা বাদেচান্দি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মেহেদি হাসান (২২)।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আব্দুল ওহাব বাড়ি থেকে পোড়াগড় বাজারে যাওয়ার সময় পিছন দিক থেকে ভায়াডাঙ্গা থেকে শ্রীবরদীগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা আব্দুল ওহাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ওই ঘটনায় মোটরসাইকেল জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪ দিন বন্ধ থাকার পর অবশেষে শেরপুর থেকে… পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন ॥ নকলায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads