স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারকে নিয়ে ছুটির দু’দিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের দু’দফার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। তিনি ২৫ ও ২৬ ডিসেম্বর শুক্র ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের দিঘারপাড় মহল্লায় এডভোকেট আধারসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন।

ওইসময় তিনি এলাকাবাসীর হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি এডভোকেট আধারকে একজন যোগ্য, পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা হিসেবে তুলে ধরে অবহেলিত এলাকার উন্নয়নে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।
গণসংযোগকালে প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ বিশিষ্ট সমাজসেবক মাছুদুল আলম সরকার, আলহাজ্ব মোখলেসুর রহমান, মোকাম্মেল হক কুসুম, মঞ্জুরুল ইসলাম রতন, আমিনুল ইসলাম, সুলতান মাহমুদ সুজন, সাইফুল ইসলাম বাবুল, আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দিন, এডভোকেট তাজুমুল ইসলাম তাজেল, শিক্ষানবীশ আইনজীবী আল হেলাল, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম মিঠুন, কৃষকলীগ নেতা এসআরডি আলম, আনোয়ার শাহাদাত জামান, রফিক মুন্সী, শামীম হোসেন, শিক্ষক মাহবুব হাসান রুবেল, আবু জাফর, চাঁন মিয়া আকন্দ, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, জাহাঙ্গীর আলম, রবিন মিয়া, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, সাদ্দাম সরকার, শফিকুল ইসলাম শামীম, জাকির হোসেন জিহাদ, জাহিদ হোসেন, নাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান হাবিল, সিয়াম, রিজন, সিজন প্রমুখ উপস্থিত ছিলেন।























