ads

শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন ॥ নকলায় কৃষি সচিব মেসবাহুল ইসলাম

খবর টি পড়েছেন : ১৮৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন ॥ নকলায় কৃষি সচিব মেসবাহুল ইসলাম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম বলেছেন, কৃষিতে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি সম্পৃক্তকরণ, কৃষকদের সার্বিক সহযোগিতা এবং কৃষি প্রণোদনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্ল¬ব ঘটিয়েছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যতীত স্বাধীণতা পরবর্তী সময়ে আর কোন রাষ্ট্র নায়কের পক্ষে সম্ভব হয়নি। তিনি ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে শেরপুরের নকলায় বানেশ্বর্দী গ্রামে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত সমলয়ে বোরো ধান চাষে উদ্বুদ্ধ করতে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

সচিব আরও বলেন, সমলয়ে বোরোধান চাষে কিভাবে কৃষককে আরো লাভবান করা যায়, কিভাবে কৃষিতে দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, করোনা বিপদকালীন সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে, কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রণোদনার পাশাপাশি কৃষকদের জন্য সবকিছুই করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ’র সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিএডিসি’র চেয়ারম্যান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছায়েদুল ইসলাম মুকুল, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোঃ হাসানুজ্জামান কল্লোল, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, স্থানীয় কৃষক আলহাজ্ব কিতাব আলী প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।
ওইসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল মাজেদ, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ ডঃ রেজাউল করিম, কৃষি সচিবের একান্ত সচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত, মোটরসাইকেল চালকসহ আটক… পরবর্তী সংবাদ শেরপুরে শহরে আবারও মেয়র মনোনয়নপ্রত্যাশী আধারের গণসংযোগ

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads