শেরপুরে শহরে আবারও মেয়র মনোনয়নপ্রত্যাশী আধারের গণসংযোগ

খবর টি পড়েছেন : ১৬২
শেরপুরে শহরে আবারও মেয়র মনোনয়নপ্রত্যাশী আধারের গণসংযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার আবারও পৌরসভার মূল শহরে গণসংযোগ করেছেন। তিনি ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় দলীয় শতাধিক নেতা-কর্মী নিয়ে শহরের তিনানীবাজার, নয়ানীবাজার, রঘুনাথবাজার, খরমপুর, শহীদ বুলবুল সড়ক, তেরাবাজার, গোয়ালপট্টি, নিউমার্কেট মোড়, থানামোড় ও বটতলা মোড়সহ প্রধান প্রধান সড়কের দু’পাশে থাকা প্রতিষ্ঠানে অবস্থানকারীসহ রাস্তায় যাতায়াতকারীদের হাতে নিজের নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন।

Shamol Bangla Ads

সেইসাথে তিনি পরিচ্ছন্ন, নান্দনিক ও ডিজিটাল শহর গড়তে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন। ওইসময় অনেকেই হাত তুলে তাকে স্বাগত জানান এবং সমর্থনের ইঙ্গিত প্রদর্শন করেন।

জানা যায়, মেয়র মনোনয়নপ্রত্যাশী এডভোকেট রফিকুল ইসলাম আধার নিয়মিত গণসংযোগের আওতায় ইতোমধ্যে শহরের ৪১টি মহল্লার মধ্যে শনিবার পর্যন্ত ২৭টি মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে পৌঁছে গণসংযোগ শেষ করেছেন। এছাড়া এর আগে পৌরসভার মূল শহরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আরও একবার গণসংযোগ করেছেন।
শহরে গণসংযোগকালে প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, জেলা যুবলীগের অন্যতম নেতা আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, জেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব, সমাজসেবক মাছুদুল আলম সরকার, সুলতান মাহমুদ সুুুজন, মতিউর রহমান তোতা, জুলহাস উদ্দিন, আনোয়ার শাহাদাত জামান, এডভোকেট তাজুমুল ইসলাম তাজেল, এডভোকেট আশরাফুুুজ্জামান, শিক্ষানবীশ আইনজীবী আল হেলাল, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম মিঠুন, যুবলীগ নেতা মোশারফ হোসেন বুলবুল, দুলাল মিয়া, হাবিবুল্লাহ বাহার, আব্দুল বাতেন, মনোয়ার হোসেন, মিজানুর রহমান মুক্তা, মঙ্গল চন্দ্র, আরমান খান, মামুন খান, শিক্ষক শফিকুল ইসলাম, মাহবুব হাসান রুবেল, আবু জাফর, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ, রাকিবুল আলম, ফরসা, উজ্জল, হাবিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন ॥ নকলায়… পরবর্তী সংবাদ নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের মনোনয়ন পেলেন লিটন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads