ads

শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বড়দিনে ৩৭ গীর্জায় জেলা পুলিশের তরফ থেকে কেক প্রদান

খবর টি পড়েছেন : ১৪৮
শেরপুরে বড়দিনে ৩৭ গীর্জায় জেলা পুলিশের তরফ থেকে কেক প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা পুলিশের তরফ থেকে বড়দিন উপলক্ষে ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার দিবাগত রাতে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জেলার পাঁচ উপজেলার ৩৭টি গীর্জায় পাঁচ পাউন্ড ওজনের একটি করে কেক উপহার দেন। রাত ১২টা এক মিনিটে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী গ্রামে খ্রিস্টধর্মাবলম্বীদের সাথে নিয়ে তিনি কেক কাটা উৎসবের উদ্বোধন করেন। একই সাথে জেলার ৩৭ গীর্জায় পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কাটা হয়।
গভীর রাতে ছোটগজনী গ্রামে কেককাটা উৎসবে উপস্থিত ছিলেন, জেলা পুনাক সভাপতি আলেয়া ফেরদৌসি, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, ফেরদৌস আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় আদিবাসী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার হিসেবে ৩৫জন দরিদ্র আদিবাসী সংস্কৃতি কর্মীকে জনপ্রতি ৫০০ করে টাকা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

এদিকে মরিয়ম নগর খ্রীষ্টান ধর্মপল্লীতে শুক্রবার সকালে প্রার্থনা এবং পরে কেক কেটে দিনটি’র শুভ সূচনা করেন মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এরপর বাড়ি বাড়িতে চলে কীর্ত্তন, প্রীতি ভোজ, প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীসহ সদর উপজেলার ৭৪টি গীর্জায় উদযাপিত হয় বড়দিন। এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বড়দিনের অনুষ্ঠানাদি অন্যান্যবারের চেয়ে সীমিত করা হয়েছে। গীর্জায় গীর্জায় ছিল পুলিশী নিরাপত্তা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর কোচ সম্প্রদায়ের হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আধারকে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads