ads

বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, যাত্রীদের দুর্ভোগ

খবর টি পড়েছেন : ৭১৫
শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, যাত্রীদের দুর্ভোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ী শেরপুরের নবীনগর বাসস্ট্যান্ডে আটকিয়ে ড্রাইভার ও হেলপারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ২৩ ডিসেম্বর বুধবার বিকেল থেকে শেরপুর থেকে ঢাকাগামী সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা বাস কোচ মালিক সমিতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতি। এদিকে ঢাকাগামী বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী সাধারণ।

Shamol Bangla Ads

জানা গেছে, গত মঙ্গলবার শেরপুর-ঢাকা মহাসড়কে চলাচলকারী ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের মালিকানাধীন সোনার বাংলা সার্ভিসের একটি বাস শেরপুর শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে ঢাকায় যাওয়ার পথে শহরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনাল থেকে যাত্রী তুলে। এতে নবীনগর বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক ওই বাসের চালক ও চালক সহকারীদের সাথে অশালীন আচরণসহ তাদের লাঞ্চিত করেন। এ ঘটনাটি ময়মনসিংহের বাস শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা শেরপুর থেকে ঢাকাগামী বাসগুলো ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু এলাকায় আটকে দেন। এসময় তাদের বাধা পেয়ে অনেক বাস শেরপুরে ফিরে আসে। এদিকে বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুব আলমের একটি বাস ঢাকা থেকে শেরপুর শহরের নবীনগর বাস টার্মিনাল এলাকায় এলে কয়েকজন শ্রমিক বাসটি আটক করে টার্মিনালের ভেতরে নিয়ে আটকে রাখেন। এরপর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে জেলা বাস-কোচ মালিক সমিতি বুধবার বিকেল থেকে শেরপুর-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
জেলা বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, সম্প্রতি দুই দফায় ময়মনসিংহ বাস কোচ মালিক সমিতির মহাসচিবের গাড়ী শেরপুর নবীনগর বাসস্ট্যান্ডে অবৈধভাবে আটকিয়ে শ্রমিকদের লাঞ্চিত ও মারধর করে। পরে বিচারের সিদ্ধান্ত নেওয়া হলে আবারও মারধর করে নবীনগর বাসস্ট্যান্ডের শ্রমিকরা।
জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু জানান, নবীনগর এলাকার কতিপয় শ্রমিক নামধারী ব্যক্তির উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে বাস মালিকেরা স্বেচ্ছায় বাস চালানো বন্ধ রেখেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনী গণসংযোগ ॥ শেরপুরে ভোটারদের দোড়গোড়ায় মনোনয়নপ্রত্যাশী আ’লীগ… পরবর্তী সংবাদ শেরপুরে ৭৪টি গির্জায় পালিত হবে বড়দিন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads