ads

বুধবার , ২৩ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনী গণসংযোগ ॥ শেরপুরে ভোটারদের দোড়গোড়ায় মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধার

খবর টি পড়েছেন : ৩০২
নির্বাচনী গণসংযোগ ॥ শেরপুরে ভোটারদের দোড়গোড়ায় মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে প্রাক-নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার শহরের বিভিন্ন মহল্লায় ভোটারদের দোড়গোড়ায় পৌঁছে নিজের গণসংযোগ অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় তিনি ২৩ ডিসেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের ঢাকলহাটি মহল্লার একাংশ ও শেখহাটি মহল্লার একাংশের ভোটারদের বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার এলাকাবাসীর হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি অবহেলিত এলাকার উন্নয়নে তার পক্ষে তাদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন।

Shamol Bangla Ads

গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, সুলতান মাহমুদ সুজন, সাইফুল ইসলাম বাবুল, আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দিন, কৃষকলীগ নেতা এসআরডি আলম, আনোয়ার শাহাদাত জামান, শামীম হোসেন, যুবলীগ নেতা আব্দুল বাতেন, মিজানুর রহমান মুক্তা, জাহাঙ্গীর আলম, রবিন মিয়া, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, সাদ্দাম সরকার, শফিকুল ইসলাম শামীম, জাকির হোসেন জিহাদ, জাহিদ হোসেন, নাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান হাবিল, সিয়াম, রিজন, সিজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম… পরবর্তী সংবাদ শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads