ads

বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৭৪টি গির্জায় পালিত হবে বড়দিন

খবর টি পড়েছেন : ২২২
শেরপুরে ৭৪টি গির্জায় পালিত হবে বড়দিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল ॥ খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আগামিকাল ২৫ ডিসেম্বর। বড়দিনকে ঘিরে শেরপুর জেলা সদরসহ শ্রীবরদী, ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ৩০টি গ্রামের ৭৪টি গীর্জায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, ফুল, কেক সংগ্রহ আর নানা আয়োজনে এখন উৎসব মুখর ব্যস্ততা। বড়দিনের আনন্দ। এটি সবার সাথে ভাগ করে নিতে উৎসব উদযাপনে প্রহর গুনছেন প্রায় অর্ধলাখ খ্রিষ্ট ধর্মালম্বীরা। সব প্রস্তুতি প্রায় শেষ। এখন চলছে ক্ষণ গণনা। কখন আসবে সেই কাঙ্খিত প্রহর। সবার বাড়িতে চলছে সাজ সাজ রব। মানুষকে পাপের বোঝা থেকে বড়দিনে জন্ম নিয়েছিলেন খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট। তাই দিনটিকে বর্ণিল আয়োজনে উদযাপন করতে শেষ সময়ের প্রস্তুতি। তবে এবার করোনার কারণে অনুষ্ঠান সূচি করা হয়েছে সীমিত। স্বাস্থ্যবিধি মেনে চলবে সব আচার অনুষ্ঠান। এমনটাই নির্দেশনা আয়োজকদের। বুধবার সরেজমিন গিয়ে খ্রীষ্ট ধর্মের লোকজন, আয়োজক ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।

Shamol Bangla Ads

কয়েকটি গীর্জা ঘুরে দেখা যায়, ধুয়ে মুছে সাজানো হয়েছে গীর্জা ও মিশনগুলো। সৌন্দর্যের জন্য দেয়া হয়েছে রং বেরংয়ের কাপড়, কাগজ আর বাহারি আলোয়। উৎসব পালনেও নানাভাবে এসেছে আধুনিকতার ছোঁয়া। আগে বড়দিনে উপকরণ তৈরি হতো বাসায়। এখন দেখা যায় পসরা নিয়ে বসে বুটিকশপ আর দোকানিরা। সেখানে মেলে বড়দিনে ক্রিসমাস ট্রি, স্টার, লাইট, কেক, পিঠা সবই। শপয পাহাড়ি জনপদের বাড়িঘর প্রাকৃতিকভাবেই মনোমুগ্ধকর। এর মধ্যে কেউবা রাঙিয়ে তুলছেন রঙিন সাজে। এতে সৌন্দর্যে যোগ হয়েছে নতুন মাত্রা। এ দিনকে ঘিরে পাহাড়ি গ্রামগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ।
শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, এবার উপজেলার হারিয়াকোনা, বাবেলাকোনা, খ্রিষ্টানপাড়া, বালিজুরি ও খারামোরা গ্রামের ৭টি ও দিঘলাকোনা, গজনী, রাঙটিয়া, গজারিকুড়া ও মরিয়মনগরসহ প্রায় ৩০টি গ্রামে ৭৪টি গীর্জায় পৃথকভাবে বড়দিন উদযাপিত হচ্ছে। প্রত্যেকটি স্থানের গীর্জা গুলোতে হবে আনুষ্ঠানিকতা। বড়দিন হলেও এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ন’দিন আগেই। আধ্যাত্মিক পরিশুদ্ধির মধ্যে দিয়ে দিন গুলোতে প্রার্থনা করেন ভক্তরা। তবে ২৪ ডিসেম্বর রাত ১০টার দিকে প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। রাত সাড়ে ১২টায় কেক কাটার পর হবে অন্যান্য আচার অনুষ্ঠান। প্রভু যীশুর আলোকছটায় যেন সবার জীবন হয় পরিচ্ছন্ন। সবার মাঝে স্থান করে নেক শান্তির বার্তা। বড়দিনের উৎসবে এমনটাই প্রত্যাশা সকলের।
এদিকে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, বড়দিন উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও জেলা পুলিশ সূত্র জানান, স্ব স্ব থানার টহল টিম সার্বক্ষণিক মনিটরিং করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ… পরবর্তী সংবাদ কম্বল নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন ঝিনাইগাতীর ইউএনও

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads