ads

বুধবার , ২৩ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু

খবর টি পড়েছেন : ৩৮৪
শেরপুরে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহামারী করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যাটালিয়ন রমনা রেজিমেন্ট-৫। বিজয়ের মাসে জনসাধারণের কাছে করোনা মহামারী, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর সরকারি কলেজে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্ণেল রাহাত নেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তারা করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ও ডেঙ্গু প্রতিরোধের ব্যপারে নির্দেশনা প্রদান করেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। শোভাযাত্রায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মাদক সেবন-বহনের অভিযোগে সাবেক ইউপি সদস্যের ৬… পরবর্তী সংবাদ নির্বাচনী গণসংযোগ ॥ শেরপুরে ভোটারদের দোড়গোড়ায় মনোনয়নপ্রত্যাশী আ’লীগ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads