ads

সোমবার , ২১ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা-মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

খবর টি পড়েছেন : ৩১৩
কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা-মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা, (ইউআইটিএম) মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এক ভার্চুয়াল সভায় এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে জাককানইবি-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর ও ইউআইটিএম-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির রেক্টর প্রফেসর এস আর ড. মোঃ ইউসুফ হামিদ।

Shamol Bangla Ads

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাককানইবি’র পক্ষে আরো উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, সহযোগী অধ্যাপক তপন কুমার সরকার, সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ দে, সহযোগী অধ্যাপক নগরবাসী বর্মন (পার্থ), সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার, সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহা, সহকারী অধ্যাপক আল মঞ্জুর এলাহী। অন্যদিকে ইউনিভার্সিটি টেকনোলজি মারা-এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নূর হিশাম, প্রভাষক্ল¬ মোহাম্মদ আজিজসহ অন্যান্যরা।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর জানান, জাককানইবি’র চারুকলা অনুষদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সমঝোতা স্মারক অনুষ্ঠানটি সম্পাদিত হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা কার্যক্রম সম্পাদন, প্রদর্শনী, বৃত্তি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ শিক্ষা কার্যক্রমে সহায়তা করবে দুই বিশ্ববিদ্যালয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের সৌরবিদ্যুৎ কেন্দ্রে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে হুয়াওয়ের… পরবর্তী সংবাদ পর্দা উঠলো ১০০ বলের এমপিএল’র ॥ প্রথম দিনে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads