ads

বৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিজয় দিবসে পুলিশের সংবর্ধনায় কাঁদলেন ও কাঁদালেন সোহাগপুরের সেই বিধবারা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘১৯৭১ সালে স্বামী সন্তান হারাইয়া বিধবা অইছি, এ পর্যন্ত কেউ আমগরে এমুন করে খোঁজখবর নেয় নাই। এহন আমগোরে কে দেখবো! পুলিশ সুপার কাজী আশরাফুল যেভাবে আমগরে আদর যত্ন করছে, যা না খাইছি তা খাওয়াছে। এহন আমগরে কে দেখবো কে খোঁজখবর নিবো!’ এভাবেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুরের বিধবাপল্লীর বিধবা মহিরন বেওয়া।
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মধুটিলা ইকোপার্কের মহুয়া রেষ্ট হাউজে শেরপুর জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সোহাগপুর বিধবাপল্লীর জায়াদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিধবা মহিরন বেওয়া ও হাফিজা বেওয়া ওইসব কথা বলেন। তারা আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধে পাক বাহিনীর কাছে আমগর স্বামী সন্তান হারাইছি। কাজী আশরাফুল আজীম আমাদের মাথায় হাত বুলিয়ে শান্তনা দিছেন। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে উপহার নিয়া আমগর বাড়ি আইছে। এহনতো তিনি বদলি অইয়া চলে যাবো। এহন কে খোঁজখবর নিবো। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাদের কান্না দেখে উপস্থিত সাংবাদিক, সুধীমহল পুলিশ সদস্যরা তাদের কান্না ধরে রাখতে পারেননি। এদিন সোহাগপুরের ২৫ জন বিধবার হাতে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বিধবাদের হাতে সম্মাননা স্মারক, শাড়ি-চাদর, ২০ কেজি করে চাল, ৫ কেজি করে ডাল ও সাবানসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

Shamol Bangla Ads

এতে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন তালুকদার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানসহ সাংবাদিক ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম তার বক্তব্যে বলেন, সোহাগপুর হলো একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম। সোহাগপুর গ্রামের দিকে তাকালেই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এ গ্রামের বিধবাদের স্বামী, সন্তান আর সম্ভ্রমের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা পেয়েছি। তিনি বিধবাদের উদ্দেশ্যে বলেন, আমি চাকুরী জীবনে বদলি হলেও আপনাদের পাশে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ এলাকার সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী। তারা আপনাদের কথা জানেন। তারাতো খোঁজ-খবর নেবেনই সর্বোপরি মহান আল্লাহ আপনাদের দেখে রাখবেন। আমি এই দোয়াই করছি।
উল্লেখ্য, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম গত ২০১৮ সালের জুন মাসে শেরপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পান। সম্প্রতি বাংলাদেশ পুলিশ তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করে এক প্রজ্ঞাপন জারী করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!