ads

বৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে চা দোকানীর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৭২
নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে চা দোকানীর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ইব্রাহিম মিয়া (৫০) নামে এক চা দোকানী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইব্রাহিম অন্যান্য দিনের মতো বাড়ির পাশে মমেনা মার্কেটে চা দোকান করছিল। তার সাথে তার স্ত্রীও ওই দোকানে ছিল। পরে সকাল ৮ টার দিকে কোন কিছু বুঝে উঠার আগেই সে তার বাড়ির দক্ষিণ পাশের গোয়াল ঘরের আড়ার (ধর্নার) সাথে ঝুলে আত্মহত্যা করেন। তাদের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

Shamol Bangla Ads

তার স্ত্রী শমলা বেগম জানান, তার স্বামীর খোঁজ না পাওয়া গেলে খোঁজাখুজির এক পর্যায়ে গোয়ালঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সেইসাথে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পৌর মেয়র বাক্কারের বিজয় দিবসের মিছিল ও… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিজয় দিবসে পুলিশের সংবর্ধনায় কাঁদলেন ও কাঁদালেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads