স্টাফ রিপোর্টার ॥ সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে শেরপুর জেলা কাঠশিল্প শ্রমিক ইউনিয়নকে (রেজিঃ নং- ৪৩৬৪) নব-উদ্যমে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি আরিফ রেজা।

শেরপুর জেলা কাঠশিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জুলহাসউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের শেরপুর জেলা শাখার সভাপতি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুর রহমান এবং শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি শ্রমিকনেতা ফারুক আহমেদ। বক্তব্য রাখেন মুঞ্জুরুল হক, আরিফ হোসেন, আবুল কাশেম, রেজানুল ইসলাম প্রমখ।
বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শ্রমিকনেতা ফারুক আহমেদকে আহ্বায়ক ও শ্রমিকনেতা আব্দুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন সাব-কমিটি গঠন করা হয়। এছাড়া বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদকে কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়।
























