স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক বাক্কারের নেতৃত্বে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে পৌর শহর প্রাঙ্গণ থেকে একটি বিজয় দিবসের বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পৌরসভা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ওই মিছিলে কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।
আলোচনা সভায় আবুবক্কর সিদ্দিক মেয়র থাকাকালীন বছরগুলোর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। এছাড়া তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আসন্ন পৌর নির্বাচনে তাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ করেন।
























