স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের বাকারকান্দা সমাজসেবা সংঘের (বাসস) উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদুল হাসান স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন শতাধিক হতদরিদ্র অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি রাশেদুল হাসান স্বপন জানান, বাকারকান্দা সমাজসেবা সংঘ একটি সেচ্ছাসেবী সংগঠন। গরিব-অসহায় মানুষের মাঝে সাহায্য-সহযোগিতার হাত বাড়ানোই এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।
























