স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার বিকেলে শহরের চারুভবন অঙ্গনের মুক্তমঞ্চে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী।

জেলা যুব রেড ক্রিসেন্টের আয়োজনে ও জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা পরিষদের সদস্য ছানুয়ার হোসেন ও আমাদের আইন শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউসূফ আলী রবিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট সদস্য তাশফিয়া তারান্নুম তিফা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
























