স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার শহরে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। ওইসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদস্য ছানুয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সদস্য আব্দুল কুদ্দুস মোয়াজ, যুবলীগ নেতা আরমান হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুরে জেলা পরিষদের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের হুমায়ুন কবীর রুমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ অন্যান্যরা অংশ নেন।
























