ads

মঙ্গলবার , ১৫ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর পাহাড়ি জনপদ হারিয়াকোনায় ঝরণার ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৯৯
শ্রীবরদীর পাহাড়ি জনপদ হারিয়াকোনায় ঝরণার ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ হারিয়াকোনা সড়কে ঝরণার ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে হারিয়াকোনা ঝরনার ওপর দ্রুত ৩টি ব্রিজ নির্মাণের দাবি তুলে সকাল সাড়ে ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন গ্রামবাসীরা।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য দেন হারিয়াকোনা ব্রিজ বাস্তবায়ন কমিটির সভাপতি সেংরাক নিপুন ম্রং, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, স্থানীয় ইউপি সদস্য আবুজল মিয়া, প্রমিজ ম্রং প্রমূখ। এতে হারিয়াকোনা গ্রামের প্রায় একশ লোক অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বরাবর স্বারকলিপি গ্রহণ করেন অফিস সহকারি রৌশনারা বেগম। এতে বলা হয়, উপজেলার সিংগাবরনা ইউনিয়নের পাহাড়ি জনপদ হারিয়াকোনা গ্রাম। এই গ্রামে দুই সহাস্রাধিক লোকের বসবাস এখানে যাতায়াতের দুই কিলোমিটার কাঁচা সড়ক। এর মধ্যে তিনটি স্থানে পাহাড়ি ঝরনা। এই অঞ্চলের উৎপাদিত সবজিসহ কৃষি পন্য উপজেলা শহরের চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিক্রি করা হয়। এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও সীমান্ত এলাকা হওয়ায় বিজিবি’র টহলসহ যাতায়াতে এলাকাটি হয়ে ওঠেছে খুবই জনগুরুত্বপূর্ণ। তবে এখানকার লোকজনসহ যানবাহন চলাচল করে মারাত্মক ঝুঁকি নিয়ে। ফলে তিনটি ব্রীজের দাবি তুলেন গ্রামবাসীরা। এই সড়ক ও ব্রিজ হলে বদলে যাবে হারিয়াকোনা গ্রাম। ব্যাপক উন্নয়ন হবে গ্রামবাসীর। ডিজিটাল বাংলাদেশে সমানতালে এগিয়ে যাবে হারিয়াকোনা গ্রামবাসী। এমনটাই মনে করেন স্থানীয় বাসিন্দাসহ সচেতন মানুষরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুরে থেমে নেই মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads