ads

মঙ্গলবার , ১৫ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২০৪
ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে ২ জনকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার হাসলিগাঁও গ্রামের মৃত সফি উদ্দিনের ছেলে চান মিয়া (৬০) ও ঘাগড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত আফেজ উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৫০)।

Shamol Bangla Ads

জানা যায়, চান মিয়াকে ৩০ গ্রাম গাঁজাসহ ও বাবুল মিয়াকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। নেশা করার দায় স্বীকার করায় তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ১৬ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মো. মশিউর রহমান সোহেল ও পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শীতে কাবু শেরপুরের সীমান্তবর্তী মানুষ পরবর্তী সংবাদ শ্রীবরদীর পাহাড়ি জনপদ হারিয়াকোনায় ঝরণার ওপর ব্রিজ নির্মাণের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads