স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচন চতুর্থ বা শেষ ধাপে গড়ালেও থেমে নেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের গণসংযোগ। ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের পশ্চিম শেরী মহল্লায় গণসংযোগ করেছেন তিনি। গণসংযোগকালে এডভোকেট রফিকুল ইসলাম আধার এলাকাবাসীর হাতে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি তাদের সহযোগিতা ও রায় প্রত্যাশা করেন।

গণসংযোগকালে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট রফিকুল ইসলাম আধারের সাথে আওয়ামী লীগ নেতা ডাঃ শরাফত আলী, মফিজুল হক, জুলহাস উদ্দিন, লুৎফর রহমান, ফজু মিয়া, সমাজসেবক সুলতান মাহমুদ সুজন, আনোয়ার শাহাদাত জামান, যুবলীগ নেতা মিজানুর রহমান মুক্তা, বাকী বিল্লাহ, সাংবাদিক মইনুল হোসেন প্লাবন, ছাত্রলীগ নেতা রাকিবুল আলম, রিয়াদ হাসান হাবিল প্রমুখ উপস্থিত ছিলেন।
























