জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা : শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা উম্মে কুলছুম রেনু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা শাখার সভাপতি মজিবুর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, জাতীয় শ্রমিকলীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্র সূত্রধর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও মুজিবপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।
























