ads

সোমবার , ১৪ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৪৩
শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Shamol Bangla Ads

সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, ওসি (তদন্ত) বন্দে আলী, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এমএ মতিন, আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহহেল আল-আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুরে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় স্বামী-স্ত্রীর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads