ads

সোমবার , ১৪ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২৩২
শেরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রাশেদ আলী (৫০) নামে এক স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। রাশেদ আলী শ্রীবরদী উপজেলার দিয়ারচর গ্রামের মৃত বাইন উদ্দিনের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল।

Shamol Bangla Ads

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, প্রায় ১৭/১৮ বছর পূর্বে শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের ফজল হকের মেয়ে গোলেছা বেগমের বিয়ে হয় দিয়ারচর গ্রামের রিক্সাচালক রাশেদ আলীর সাথে। দাম্পত্যজীবনে ৩ ছেলে জন্ম নেয় তাদের সংসারে। ঘটনার ৩/৪ মাস আগে থেকে রাশেদ আলী কাজকর্ম না করায় অভাবের কারণে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে ২০১৭ সালের ১৩ জানুয়ারি পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য নিয়ে ঝগড়ার কারণে গৃহবধূ গোলেছা বেগমকে শ্বাসরোধে হত্যা করে স্বামী রাশেদ আলী। এ ঘটনায় ওইদিনই শ্রীবরদী থানায় রাশেদ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন পিতা ফজল হক। পরদিনই অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রাশেদ। মামলার তদন্ত শেষে রাশেদকে একমাত্র আসামি করে একই বছরের ২৪ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এসআই আক্তারুজ্জামান। বিচারিক পর্যায়ে বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকসহ ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট চন্দন কুমার পাল পিপি এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ঐতিহাসিক ঝাউগড়া হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads