ads

সোমবার , ১৪ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২৯৯
শেরপুরে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় ৪ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণের দাবির মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ১৪ ডিসেম্বর সোমবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ আখতারুজ্জামান নারী ও শিশু নির্যাতন দমন আইনের দু’টি পৃথক ধারায় ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নকলা উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের হোসেন আলী (৩৯) ও তার স্ত্রী তাসলিমা খাতুন (৩৪)। আদালত একইসঙ্গে তাদের ৩০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া ওই রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ অক্টোবর হোসেন আলী ও তার স্ত্রী তাসলিমা খাতুন বেড়ানোর কথা বলে নকলা উপজেলার শালখা গ্রামের আব্দুল জলিলের ৪ বছরের মেয়ে আকলিমাকে বাড়ি থেকে ডেকে ঢাকায় নিয়ে গিয়ে মুঠোফোনে তার (আকলিমা) বাবার কাছে মুক্তিপণ দাবি করেন। কিন্তু শিশুটির বাবা আব্দুল জলিল মুক্তিপণ দিতে অসমর্থ হওয়ায় ঘটনাটি নকলা থানার পুলিশকে জানান এবং ২০১১ সালের ১ নবেম্বর বাদী হয়ে হোসেন আলী ও তাসলিমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ সুকৌশলে শিশুটিকে উদ্ধার করে। মামলার তদন্ত শেষে নকলা থানার তৎকালীন এসআই আনিসুর রহমান ২০১১ সালের ২৭ নবেম্বর আসামি হোসেন আলী ও তার স্ত্রী তাসলিমা খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণশেষে আদালত সোমবার ওই রায় ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads